প্রিন্ট এর তারিখ : ১৫ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬
গাজীপুরে নিষিদ্ধ দলের ঝটিকা মিছিল
জোবায়ের হোসেন ইফতি ||
গাজীপুর মহানগরের বাসন থানাধীন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে নিষিদ্ধ ঘোষিত একটি দলের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের অভিযোগ উঠেছে।শুক্রবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১টার দিকে কলেজের সামনে হঠাৎ কয়েকজনের একটি দল মিছিল বের করে বিভিন্ন স্লোগান দেয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মিছিলটি অল্প সময় স্থায়ী হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।আরও পড়ুন, শ্রীপুরে মেয়র পদপ্রার্থী নাসিম মন্ডলের উঠান বৈঠকঘটনার পর ওই এলাকায় কিছুটা উত্তেজনা দেখা দিলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।স্থানীয়দের দাবি, নিষিদ্ধ ঘোষিত কোনো দলের কর্মসূচি যাতে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে বিষয়ে প্রশাসনের নজরদারি বাড়ানো প্রয়োজন।তবে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয়, সংখ্যা এবং তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না—এ বিষয়ে বাসন থানা পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত