প্রিন্ট এর তারিখ : ১৫ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬
নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল, ট্রলার-নৌকাকে সতর্ক থাকার নির্দেশ
সংবাদ দিগন্ত ||
দেশের উপকূলীয় অঞ্চল ও উত্তর বঙ্গোপসাগরে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থল নিম্নচাপের প্রভাবে সৃষ্ট এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।শুক্রবার এক সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিমবঙ্গের উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ঝাড়খণ্ড ও এর কাছাকাছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে।যদিও নিম্নচাপটি ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে, তবে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, আরও পড়ুন, আগামীকাল খালেদা জিয়ার ৮২তম জন্মদিন, দেশজুড়ে বিএনপির দোয়া মাহফিলসমুদ্রবন্দর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।এ পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সমুদ্র ও উপকূলীয় এলাকায় অবস্থানরত নৌযান এবং সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।বিশেষজ্ঞরা বলছেন, নিম্নচাপ দুর্বল হলেও এর প্রভাবে সমুদ্র উত্তাল হতে পারে। তাই জেলে, নৌযান চালক এবং উপকূলবাসীদের সরকারি নির্দেশনা মেনে চলা অত্যন্ত জরুরি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত