প্রিন্ট এর তারিখ : ১৫ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬
শিশু রামিসা ধর্ষণ-হত্যা: হাইকোর্টের বিশেষ বেঞ্চে শুরু হচ্ছে ডেথ রেফারেন্স শুনানি রোববার
সংবাদ দিগন্ত ||
বহুল আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স এবং আপিল শুনানির জন্য মামলাটি হাইকোর্টের একটি বিশেষ বেঞ্চে পাঠিয়েছেন প্রধান বিচারপতি। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চের আগামী রোববার, ১৬ আগস্টের কার্যতালিকায় মামলাটি ২২ নম্বরে রাখা হয়েছে।অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জানিয়েছেন, ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলা এবং মাগুরার শিমু আছিয়া হত্যা মামলার শুনানি শেষ হওয়ার পরপরই শিশু রামিসা হত্যা মামলার আনুষ্ঠানিক শুনানি শুরু হতে পারে।এর আগে হাইকোর্ট আসামিপক্ষের জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ দেয়। সেই নির্দেশের পর গত ২৫ জুন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী হাফিজুর রহমান খানকে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দেওয়া হয়।আরও পড়ুন, আগামী সপ্তাহের শেষ সেপ্টেম্বরের শুরুতে নয়াদিল্লি সফরের সম্ভাবনা প্রধানমন্ত্রীরমামলার নথি অনুযায়ী, গত ১৯ মে শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়। এই ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল রানা এবং তাকে অপরাধে সহায়তা করার অভিযোগে তার স্ত্রী স্বপ্না আক্তারকে দোষী সাব্যস্ত করে ঢাকার শিশু অপরাধ দমন ট্রাইব্যুনাল। আদালত অপরাধের ভয়াবহতা বিবেচনায় উভয় আসামিকে মৃত্যুদণ্ড দেন।রায়ের পর থেকে তারা কনডেম সেলে বন্দী রয়েছেন এবং বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে জেল আপিল দায়ের করেছেন। এখন হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিল শুনানির মাধ্যমে মামলাটির পরবর্তী গুরুত্বপূর্ণ বিচারিক অধ্যায় শুরু হতে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত