প্রিন্ট এর তারিখ : ১৫ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬
মতিঝিল বিভাগে ডিএমপির বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে ৭১ জন গ্রেফতার
সংবাদ দিগন্ত ||
রাজধানীতে অপরাধ দমনে বিশেষ অভিযান জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপির মতিঝিল বিভাগের বিভিন্ন থানার অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৭১ জনকে গ্রেফতার করা হয়েছে।বৃহস্পতিবার মতিঝিল বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।আরও পড়ুন ,শ্যামলীর বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুই ইউনিটপুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে মতিঝিল থানা থেকে ৪ জন, পল্টন থেকে ৬ জন, সবুজবাগ থেকে ৪ জন, খিলগাঁও থেকে ১৫ জন, রামপুরা থেকে ৭ জন, শাহজাহানপুর থেকে ১৭ জন এবং মুগদা থেকে ১৮ জনকে আটক করা হয়েছে।অভিযানটি পরিচালিত হয় বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায়। গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অপরাধীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত