প্রিন্ট এর তারিখ : ১৫ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাসের ইঙ্গিত, প্রথম দিনেই বাংলাদেশের দাপট
সংবাদ দিগন্ত ||
অস্ট্রেলিয়ার মাটিতে ডারউইন টেস্টের প্রথম দিনটি বাংলাদেশের জন্য এক কথায় স্বপ্নের মতো কেটেছে।টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশি পেসারদের তোপের মুখে মাত্র ১৯৮ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। দুর্দান্ত বোলিংয়ে একাই ৬ উইকেট তুলে নেন হাসান মাহমুদ। তাসকিন আহমেদ ও এবাদত হোসেন নেন দুটি করে উইকেট।অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৭১ রান করেন স্টিভেন স্মিথ। জ্যাক ওয়েদারল্যান্ড করেন ২৩ এবং ট্রাভিস হেড ২২ রান।জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশও দেখিয়েছে দারুণ ধৈর্য। প্রথম দিন শেষে ২৪ ওভারে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৯৬ রান।আরও পড়ুন, মিয়ামিতে ফিরছে বার্সার এমএসএন মেসি সুয়ারেজের সঙ্গে নেইমারসাদমান ইসলাম ২০ রান করে আউট হলেও দিন শেষে অপরাজিত রয়েছেন তানজিদ হাসান তামিম ৩২ এবং মুমিনুল হক ৩৫ রানে। এই জুটি ইতোমধ্যে ৬০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছে।দিন শেষে বাংলাদেশ এখনও ১০২ রানে পিছিয়ে। তবে প্রথম দিনের পারফরম্যান্স বিবেচনায় ডারউইন টেস্টে স্পষ্টতই আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে বাংলাদেশ।বিশেষ করে হাসান মাহমুদের বোলিং এবং তানজিদ-মুমিনুলের ধৈর্যশীল ব্যাটিং বাংলাদেশকে ম্যাচে শক্ত অবস্থান এনে দিয়েছে।আরও স্পোর্টস আপডেট জানতে সঙ্গে থাকুন সংবাদ দিগন্তের সঙ্গে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত