প্রিন্ট এর তারিখ : ১২ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬
হিজলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বাল্যবিয়ে মাদক অপরাধ দমনে সামাজিক প্রতিরোধের ডাক
জাহিদ হাসান ||
হিজলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা: বাল্যবিয়ে, মাদক ও অপরাধ দমনে সামাজিক প্রতিরোধের ডাকবরিশালের হিজলা উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাল্যবিয়ে, ইভটিজিং, কিশোরদের ঝুঁকিপূর্ণ ও অবৈধভাবে ড্রাইভিং, অবৈধ ড্রেজার এবং ইয়াবা-গাঁজাসহ মাদকের বিস্তার রোধে কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে এসব অপরাধ নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব ইলিয়াস শিকদার। আরও পড়ুন. হরিনাথপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিতসভায় আরও উপস্থিত ছিলেন হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব সুলাইমান হোসেন, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা।সভায় বক্তারা বলেন, মাদক ও ইভটিজিংয়ের মতো সামাজিক ব্যাধি থেকে তরুণ সমাজকে রক্ষা করতে হলে আইনি ব্যবস্থার পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও অভিভাবকসহ সর্বস্তরের মানুষকে একসাথে কাজ করতে হবে। বিশেষ করে অপ্রাপ্তবয়স্ক ছেলেদের মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন চালানো বন্ধে এবং নদীপথে অবৈধ ড্রেজার চালানো রোধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে বলে জানান বক্তারা।উপজেলা নির্বাহী অফিসার জনাব ইলিয়াস শিকদার তাঁর বক্তব্যে বলেন, "উপজেলার সর্বত্র শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি অনুসরণ করবে।আরও পড়ুন. মাদারীপুরে হত্যা ও বিস্ফোরক মামলার পলাতক আসামিসহ তিনজন গ্রেপ্তারমাদক, ইভটিজিং ও বাল্যবিয়ের মতো অপরাধ সামাজিক অভিশাপ। এগুলো প্রতিরোধে প্রতিটি ইউনিয়নে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হবে।"হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব সুলাইমান হোসেন আইনশৃঙ্খলা পরিস্থিতির সুরক্ষায় উপস্থিত সকলকে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত