প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬
ঈশ্বরগঞ্জে সড়কে পড়ে ছিল নারীর মরদেহ, পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা
সংবাদ দিগন্ত ||
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের রহমতগঞ্জ মোড় মহাসড়ক থেকে প্রায় ৫৫ বছর বয়সী এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।মঙ্গলবার ভোরে স্থানীয়দের খবরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করা হয়।স্থানীয়দের ভাষ্য, গত তিন থেকে চার দিন ধরে ওই নারীকে এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করছেন এলাকাবাসী।আরও পড়ুন, গাজীপুরে দুই অস্ত্রধারী সন্ত্রাসী ও ছিনতাইকারী গ্রেপ্তারভোর ৫টার দিকে প্রচণ্ড বৃষ্টির সময় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত কোনো যানবাহনের চাপায় তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করে।ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম জানিয়েছেন, নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।পুলিশ জানিয়েছে, পরিচয় শনাক্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত