প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬
চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের
সংবাদ দিগন্ত ||
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।মঙ্গলবার সকালে উপজেলার বানিয়াচোঁ পাটোয়ারী বাড়ির সামনে ঢাকাগামী আল-আরাফাহ পরিবহনের একটি যাত্রীবাহী বাস এবং বিপরীত দিক থেকে আসা একটি হাইড্রোলিক বালুবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ওভারটেক করতে গিয়ে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় দুটি যানবাহনই সড়কের ওপর ছিটকে পড়ে।আরও পড়ুন, মেহেরপুরের গ্রামে মিলল ৯৬ স্থলমাইন, নিষ্ক্রিয় করল সেনাবাহিনীদুর্ঘটনায় ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। আহত হন অন্তত ১৫ জন যাত্রী।খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং আশপাশের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে পাঠান।শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সরিয়ে নেওয়া হলে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত