প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬
‘লাপাত্তা’য় ব্যস্ত নুসরাত
সংবাদ দিগন্ত ||
বাংলা ওটিটি দুনিয়ায় নতুন চমক নিয়ে আসছে ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’। ‘বরবাদ’খ্যাত নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় নির্মিত এই কমেডি থ্রিলারের শুটিং শুরু হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন—বিএফডিসিতে।ফিল্মটির কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন নাসির উদ্দিন খান এবং শাহরিয়ার নাজিম জয়।পরিচালক জানিয়েছেন, প্রথম দিনের শুটিং হয়েছে এফডিসিতে। এরপর পূর্বাচলের ৩০০ ফিট এলাকা এবং ঢাকার বাইরের বিভিন্ন লোকেশনে টানা শুটিং চলবে।আরও পড়ুন, বুবলীর ফেরার প্রস্তুতি‘লাপাত্তা’ মূলত একটি কমেডি থ্রিলার, যেখানে কমেডি, সাসপেন্স, রোমান্স এবং থ্রিলারের মিশেল থাকবে। ওয়েব ফিল্মটি আগামী দুর্গাপূজায় ওটিটি প্ল্যাটফরম আইস্ক্রিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে।নির্মাতা মেহেদী হাসান হৃদয় বলেন, দর্শকদের জন্য নতুন ও ভিন্নধর্মী একটি কাজ উপহার দেওয়ার চেষ্টা করছেন তারা।অন্যদিকে নুসরাত ফারিয়া বলেন, বড় পরিসরে শুটিং হচ্ছে এবং গল্পটি অত্যন্ত উপভোগ্য। তার বিশ্বাস, মুক্তির পর দর্শক ‘লাপাত্তা’কে দারুণভাবে গ্রহণ করবেন।সবশেষে ফারিয়াকে দেখা গেছে তার গাওয়া ‘লোকে বলে’ গানচিত্রে, যা দর্শক-শ্রোতাদের কাছ থেকে ইতোমধ্যেই প্রশংসা পেয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত