প্রিন্ট এর তারিখ : ০৯ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬
জনগণের সমর্থন থাকলে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব: প্রধানমন্ত্রী
সংবাদ দিগন্ত ||
বিএনপির সকল ক্ষমতার উৎস দেশের জনগণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রামের বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসন অনুষ্ঠানে তিনি কর্মসংস্থান, শিল্পায়ন, ফ্যামিলি কার্ড ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।রোববার বাহারছড়া সমুদ্রপাড়ে আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী বলেন, জনগণের সমর্থন থাকলে সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে।তিনি জানান, ১৬ আগস্ট থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচি শুরু হবে এবং এ বছর সারা দেশে প্রায় ৪১ লাখ পরিবারের মায়ের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে।প্রধানমন্ত্রী বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং পরিবারকে শক্তিশালী করাই এ কর্মসূচির লক্ষ্য। আরও পড়ুন, মাতারবাড়ি পরিদর্শন শেষে বাঁশখালীতে প্রধানমন্ত্রীপাশাপাশি কৃষকদের জন্য কৃষক কার্ড কর্মসূচিও চালু করা হয়েছে।তিনি আরও বলেন, মাতারবাড়ি ও মীরসরাই অঞ্চলকে ঘিরে শিল্পায়ন ও কর্মসংস্থানের বড় পরিকল্পনা নেওয়া হয়েছে। চট্টগ্রামে চীনের বিনিয়োগে কয়েকশ’ শিল্পকারখানা স্থাপনের উদ্যোগের কথাও উল্লেখ করেন তিনি।স্বাস্থ্যসেবা খাতে উপজেলা হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী।বক্তব্যে তিনি আইনশৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে বলেন, বিনিয়োগ, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের জন্য শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করা অপরিহার্য।বাঁশখালীর জনসভায় প্রধানমন্ত্রী বন্যাদুর্গতদের সহায়তা কর্মসূচির পাশাপাশি দীর্ঘমেয়াদি অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনারও রূপরেখা তুলে ধরেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত