প্রিন্ট এর তারিখ : ০৯ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬
বান্দরবানে নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
মো: ইনতাজ হোসেন ||
আদিবাসীদের জীবন-জীবিকা ও অস্তিত্ব সংরক্ষণে আদিবাসী সমাজের সৃজনশীল শক্তি প্রয়োগ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬।রোববার (৯ আগস্ট) সকালে জেলা শহরের স্থানীয় রাজমাঠে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। জেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী-পুরুষ ও তরুণ-তরুণীরা ঐতিহ্যবাহী পোশাক পরে অনুষ্ঠানে অংশ নেন।এদিকে দিবসটি উপলক্ষে বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরাম, বান্দরবান অঞ্চল এবং আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ উদযাপন কমিটির আয়োজনে পৃথক কর্মসূচিও অনুষ্ঠিত হয়। আরও পড়ুন, সিলেটে হাম পরিস্থিতির অবনতি, একদিনে দুই শিশুসহ তিনজনের মৃত্যুএতে বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও তরুণ-তরুণীরা অংশ নেন।আয়োজকরা জানান, আদিবাসী জনগোষ্ঠীর জীবন-জীবিকা, সংস্কৃতি, ঐতিহ্য ও অস্তিত্ব সংরক্ষণের পাশাপাশি তাদের অধিকার সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যেই প্রতিবছর আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয়। বান্দরবানের মূল আয়োজনে বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ ও পাহাড়ি সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রাজমাঠে গিয়ে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত