প্রিন্ট এর তারিখ : ০৯ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেবে জামায়াত
সংবাদ দিগন্ত ||
আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে দলটির প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি।শনিবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।জানা গেছে, জোট শরিকদের সঙ্গে বৈঠকের পর রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করা হতে পারে।সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের নাম।আরও পড়ুন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের ছয় নেতা-কর্মী তিন দিনের রিমান্ডেজামায়াত নেতারা বলছেন, সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বর্তমান সংসদের সংখ্যাগরিষ্ঠতার কারণে ফল অনেকটাই অনুমেয়। তবুও তারা এটিকে গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখছেন।অন্যদিকে, বিএনপিও রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করার প্রস্তুতি নিচ্ছে। সম্ভাব্য প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের নাম বিভিন্ন মহলে আলোচনায় রয়েছে।নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।এখন রাজনৈতিক অঙ্গনের নজর জামায়াতের প্রার্থী ঘোষণা এবং বিএনপির চূড়ান্ত সিদ্ধান্তের দিকে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত