প্রিন্ট এর তারিখ : ০৯ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬
সাকিবের জোড়া উইকেটেও রক্ষা হয়নি, শিরোপা জিতল গল গ্যালান্টস
সংবাদ দিগন্ত ||
লংকা প্রিমিয়ার লিগের ফাইনালে সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয়ের জাফনা কিংসকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে গল গ্যালান্টস। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ৫ উইকেটের দাপুটে জয় তুলে নেয় গল।ফাইনালে প্রথমে ব্যাট করে মাত্র ১২৩ রানে অলআউট হয়ে যায় জাফনা কিংস। চারিথ আসালাঙ্কা ও এশান মালিঙ্গার দুর্দান্ত বোলিংয়ে শুরু থেকেই চাপে পড়ে জাফনার ব্যাটিং লাইনআপ।জাফনার হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন কামিল মিশারা। বাংলাদেশের তাওহীদ হৃদয় ১০ বলে ১০ রান এবং সাকিব আল হাসান ১৩ বলে ৯ রান করেন।আরও পড়ুন, মেহেরবের ঝড়ো ইনিংস, রনিদের আগুনে বোলিং ৮৯ রানের বড় জয়১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে একটি উইকেট হারালেও দ্রুত ঘুরে দাঁড়ায় গল। টম রজার্স করেন ৩৪ রান এবং দিনুড়া কালুপাহানা যোগ করেন ৩১ রান।নবম ওভারে সাকিব আল হাসান পরপর দুই উইকেট নিয়ে ম্যাচে কিছুটা উত্তেজনা ফেরান। তবে দাসুন শানাকা ও সহান আরাচ্চিগের দায়িত্বশীল ব্যাটিংয়ে ২৫ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় নিশ্চিত করে গল গ্যালান্টস।ফাইনালে তিন উইকেট নেওয়া এশান মালিঙ্গা পুরো টুর্নামেন্টে ১৭ উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় শীর্ষে ওঠেন।লিগ পর্বে শীর্ষে থেকেও শিরোপা জিততে পারেনি জাফনা। আর গল গ্যালান্টস প্রথমবারের মতো এলপিএলের ট্রফি ঘরে তুলল।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত