প্রিন্ট এর তারিখ : ০৯ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে জামায়াত, একক প্রার্থী চূড়ান্ত আজ ১১ দলীয় ঐক্যের বৈঠক
সংবাদ দিগন্ত ||
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিরোধী জোটের একক প্রার্থী দেওয়ার বিষয়টি আজ ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠকে চূড়ান্ত হতে পারে।শনিবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।দলের এক বার্তায় জানানো হয়, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে রোববার জামায়াত নেতৃত্বাধীন জোটের শরিক দলগুলোর সমন্বয়ে গঠিত ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক আহ্বান করা হয়েছে।আরও পড়ুন, ‘জুলাই জাদুঘরে দলীয় ইতিহাস নয়, চাই পূর্ণাঙ্গ জাতীয় ইতিহাস’ : নাহিদ ইসলামসেখানে বিরোধী জোটের একক প্রার্থী চূড়ান্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কার ইস্যু এবং ১১ দলীয় ঐক্যের ঘোষিত রাজনৈতিক কর্মসূচি নিয়েও আলোচনা হয়।সভায় জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী জোটের অংশগ্রহণ ও একক প্রার্থী দেওয়ার উদ্যোগ রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত