প্রিন্ট এর তারিখ : ০৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬
‘দিল্লিতে বসে শেখ হাসিনার রাজনৈতিক তৎপরতার দায় ভারত এড়াতে পারে না’ : স্বরাষ্ট্রমন্ত্রী
সংবাদ দিগন্ত ||
শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতির বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন এবং এ ধরনের রাজনৈতিক তৎপরতার দায় ভারত এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনা রাজনৈতিকভাবে দাফন হয়েছে।আরও পড়ুন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভয়াবহ শিক্ষক সংকট দিল্লিতে বসে রাজনৈতিক তৎপরতা চালানো বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী।তিনি বলেন, বাংলাদেশ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় এবং পারস্পরিক মর্যাদা ও সম্মানের ভিত্তিতে সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। তবে বাংলাদেশের স্বার্থের সঙ্গে আপস করে কোনো সম্পর্ক নয়।জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস প্রসঙ্গে তিনি বলেন, এটি শুধু ৩৬ দিনের আন্দোলনের ফল নয়, বরং ১৭ বছরের ধারাবাহিক গণতান্ত্রিক আন্দোলনের পরিণতি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত