প্রিন্ট এর তারিখ : ০৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬
চাকরিজীবীদের জন্য সুখবর চলতি মাসে ফের টানা ৪ দিনের ছুটি
সংবাদ দিগন্ত ||
আগস্টের শেষ সপ্তাহে সরকারি চাকরিজীবীদের জন্য টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে। সরকারি সাধারণ ছুটির সঙ্গে মাত্র এক দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি মিলিয়ে এই দীর্ঘ অবকাশ পাওয়া যেতে পারে।বর্তমান ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ২৬ আগস্ট বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি সাধারণ ছুটি রয়েছে। এরপর ২৭ আগস্ট বৃহস্পতিবার এক দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিলে ২৮ ও ২৯ আগস্টের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের অবকাশ মিলতে পারে।আরও পড়ুন, ঢাকার আকাশে মেঘের আনাগোনা আজ হালকা বৃষ্টির আভাসতবে ঈদে মিলাদুন্নবী (সা.)-এর ছুটির তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল। ফলে চূড়ান্ত তারিখ সরকার ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী কার্যকর হবে।এই ছুটি সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য। অনেক বেসরকারি প্রতিষ্ঠানও এ উপলক্ষে ছুটি ঘোষণা করে থাকে। তবে ২৭ আগস্টের ছুটির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন হবে।জরুরি সেবার আওতাভুক্ত প্রতিষ্ঠান, যেমন হাসপাতাল, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মীদের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য নাও হতে পারে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত