প্রিন্ট এর তারিখ : ০৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬
নেত্রকোনা বড় বাজারে ভয়াবহ আগুন: জুতার কারখানা থেকে ছড়িয়ে পুড়ল অন্তত ২৫ দোকান
সংবাদ দিগন্ত ||
নেত্রকোনা শহরের বড় বাজারের কাপড়পট্টি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৫টি দোকান পুড়ে গেছে। শুক্রবার রাত ৯টার দিকে একটি জুতার কারখানায় আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা চালানো হয়।আরও পড়ুন, বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যুপ্রাথমিকভাবে জানা গেছে, ‘আরিফ সুজ’ নামের একটি জুতার কারখানায় প্রথমে আগুন লাগে। পরে মজুমদার ইলেকট্রনিক্স, ভুঁইয়া প্লাজাসহ অন্তত ২৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়।জেলা পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত