প্রিন্ট এর তারিখ : ০৭ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬
এক দফা কোনো ব্যক্তির নয় জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন
সংবাদ দিগন্ত ||
রাজনৈতিক পরিবর্তন ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় ‘এক দফা’ কোনো একক ব্যক্তির ঘোষণা নয়, বরং এটি দেশের সাধারণ মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার প্রতিফলন—এমন মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ যুব অধিকার পরিষদের নবগঠিত কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা ও জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।আরও পড়ুন. বিএনপি নেত্রী বীথিকার বিরুদ্ধে আইনি নোটিশ আসিফ মাহমুদেরনুরুল হক নুর বলেন, জনগণের দীর্ঘদিনের দাবি, প্রত্যাশা ও অধিকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা থেকেই এক দফার বিষয়টি সামনে এসেছে। এটি কোনো ব্যক্তি বিশেষের সিদ্ধান্ত নয়; বরং জনগণের রাজনৈতিক ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ।গণঅধিকার পরিষদ এমপি-মন্ত্রী হওয়ার জন্য সরকারের সঙ্গে যায়নি উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতা কিংবা পদ-পদবির জন্য নয়; জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্রের বিকাশ এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যেই তাঁদের রাজনীতি।দেশের তরুণ সমাজকে রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে এগিয়ে আসার আহ্বান জানান নুর। নতুন প্রজন্মের নেতৃত্বে বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।এদিকে যুব অধিকার পরিষদের সভাপতি নাদিম হাসান বলেন, ৩ আগস্ট শহীদ মিনারে জনগণ এক দফার সিদ্ধান্ত নিয়েই গিয়েছিল, কারও ঘোষণার জন্য অপেক্ষা করেনি। তিনি বর্তমান ও অতীতের রাজনৈতিক ব্যবস্থার বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরেন এবং ‘ক্রেডিটবাজির’ রাজনীতি জুলাই গণ-অভ্যুত্থানের মর্যাদা ক্ষুণ্ন করছে বলে মন্তব্য করেন।অনুষ্ঠানে গণঅধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত