প্রিন্ট এর তারিখ : ০৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬
ঢাকা মহানগর পুলিশের সাত এসিকে নতুন কর্মস্থলে পদায়ন
সংবাদ দিগন্ত ||
ঢাকা মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ রদবদল কার্যকর করা হয়।বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে মুশফিকুর রহমান তুষারকে পরিবহন বিভাগ থেকে চকবাজার জোনে এবং তানিয়া সুলতানাকে ট্রাফিক-পল্লবী জোন থেকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে পদায়ন করা হয়েছে।আরও পড়ুন, জুলাইয়ে সড়কে ঝরেছে ৪১৬ প্রাণ, এক-তৃতীয়াংশই মোটরসাইকেল দুর্ঘটনায়এ ছাড়া শেখ সুরাইয়া ঊর্মিকে পিওএম-পশ্চিমে, মাহফুজার রহমানকে বঙ্গভবন নিরাপত্তা-১, নুসরাত ইয়াছমিন তিসাকে ট্রাফিক-পল্লবী জোনে, মোহাম্মদ সাইফুল ইসলামকে পেট্রোল-ক্যান্টনমেন্টে এবং মো. সাকিলুর রহমানকে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের উত্তর বিভাগে বদলি করা হয়েছে।অফিস আদেশে বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর করতে ডিএমপিতে নিয়মিতভাবে এ ধরনের বদলি ও পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।ডিএমপি সূত্র জানিয়েছে, বদলির আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত