প্রিন্ট এর তারিখ : ০৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬
খাদে পড়া মাইক্রোবাসের ভিডিও করতে গিয়ে আরেকটি মাইক্রোবাসও দুর্ঘটনায়
সংবাদ দিগন্ত ||
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে খাদে পড়া একটি মাইক্রোবাসের ভিডিও ধারণ করতে গিয়ে আরেকটি মাইক্রোবাসও দুর্ঘটনায় পড়েছে। তবে এ ঘটনায় কেউ নিহত বা গুরুতর আহত হননি।বৃহস্পতিবার সকালে দাউদকান্দির টামটা এলাকায় প্রথমে একটি চট্টগ্রামগামী মাইক্রোবাস দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পেছন থেকে আসা আরেকটি মাইক্রোবাসের চালক দুর্ঘটনাকবলিত গাড়িটির ভিডিও করার চেষ্টা করেন।আরও পড়ুন, উল্লাপাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক ও এক ভিক্ষুক নিহতএ সময় পাশ দিয়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস মাইক্রোবাসটিকে চাপা দিলে সেটিও খাদের কিনারে চলে যায়।দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে চালকদের উদ্ধার করেন। সৌভাগ্যক্রমে দ্বিতীয় মাইক্রোবাসটিতে কোনো যাত্রী ছিলেন না।হাইওয়ে পুলিশ বলছে, চালকদের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।পরে দুটি মাইক্রোবাস উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং ঘটনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত