প্রিন্ট এর তারিখ : ০৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬
বিশেষ অভিযানে অস্ত্রসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ
মোঃ ফরিদ হোসেন ||
গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ০৬ আগস্ট ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র মামলার এজাহারভুক্ত আসামী, জিআর পরোয়ানাভুক্ত আসামী এবং জিএমপি অধ্যাদেশ প্রসিকিউশনের আসামীসহ মোট ৮ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের পরবর্তীতে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় তিনটি চাপাতি, একটি চাকু এবং একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র মামলার এজাহারভুক্ত আসামী হিসেবে গ্রেফতার করা হয় মোঃ আমিরুল ইসলাম (৪০), ইমন (২৪), রবিন মিয়া (৩০), ইফরাত হোসেন (২২) এবং ফেরদৌস (৩৫)-কে।আরও পড়ুন, পথরোধ করে হামলা, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে আতঙ্কএছাড়া জিআর পরোয়ানাভুক্ত আসামী হিসেবে জোবায়েত হোসেন শিমুল (২৪) ও মোঃ শফি (৩৬)-কে গ্রেফতার করা হয়।অন্যদিকে জিএমপি অধ্যাদেশ প্রসিকিউশনের আসামী মেহেদী হাসান আলতাব (২৬)-কেও আটক করা হয়েছে।বাসন থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনের লক্ষ্যে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত সকল আসামীকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত