প্রিন্ট এর তারিখ : ০৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬
গুঞ্জনে মুখ খুললেন নোরা
সংবাদ দিগন্ত ||
কয়েক মাস ধরে বলিউড তারকা নোরা ফাতেহি এবং মরক্কোর জাতীয় ফুটবল দলের গোলরক্ষক ইয়াসিন বুনোর সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন চলছিল। অবশেষে এ বিষয়ে মুখ খুলেছেন নোরা।সম্প্রতি ‘দ্য ক্রিস ফেড শো’তে অতিথি হয়ে নোরা ফাতেহিকে বুনোর সঙ্গে সম্পর্কের গুঞ্জন সম্পর্কে প্রশ্ন করা হয়। জবাবে তিনি হেসে বলেন, ‘হ্যাঁ, তিনি আমার বন্ধু। খুবই ভালো বন্ধু।’বুনোর প্রশংসা করে নোরা বলেন, তিনি অসাধারণ একজন মানুষ এবং তার মতে, এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা গোলকিপার।আরও পড়ুন, বাঁধনের প্রস্তুতিতবে একই সঙ্গে নোরা স্পষ্ট করে দেন, তাদের সম্পর্ক বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ। তিনি জানান, বুনোর সঙ্গে তার পরিচয় অনেক দিনের এবং কয়েক মাস আগে তাদের আবার যোগাযোগ শুরু হয়েছে।অনুষ্ঠানের সঞ্চালক মজা করে বলেন, দু’জনকে একসঙ্গে বেশ মানাবে। মন্তব্যটি শুনে নোরা কিছুটা লজ্জা পেলেও সম্পর্ক নিয়ে আর কোনো ইঙ্গিত দেননি।সম্প্রতি মরক্কোর কয়েকটি সংবাদমাধ্যমে বুনোর ব্যক্তিগত জীবন নিয়েও নানা গুঞ্জন ছড়ালেও এ বিষয়ে এখন পর্যন্ত তার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।সব মিলিয়ে, নোরা ফাতেহির বক্তব্যে অন্তত আপাতত প্রেমের গুঞ্জনের বদলে বন্ধুত্বের সম্পর্কই সামনে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত