প্রিন্ট এর তারিখ : ০৫ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬
বক্তব্যকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে দুই ছাত্রসংগঠনের দফায় দফায় সংঘর্ষ
সংবাদ দিগন্ত ||
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয় সংগঠনের দাবি, সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।বুধবার দুপুরে সরকারি তোলারাম কলেজে ‘জুলাই বিপ্লব দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বক্তৃতাকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে সংঘর্ষ শুরু হয়।সংঘর্ষ কলেজের ভেতর থেকে শুরু হয়ে কলেজ রোড ও চাষাঢ়া এলাকায় ছড়িয়ে পড়ে। উভয় পক্ষের নেতাকর্মীদের হাতে লাঠিসোঁটা, লোহার পাইপ ও বাঁশ দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে সংঘর্ষের একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে।আরও পড়ুন, জুলাই অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে উত্তেজনা, দুই ছাত্রনেতা লাঞ্ছিতের অভিযোগছাত্রশিবিরের অভিযোগ, তাদের নেতাদের ওপর হামলা চালানো হয়েছে। অন্যদিকে ছাত্রদলের দাবি, শিবিরের হামলায় তাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত