প্রিন্ট এর তারিখ : ০৫ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬
দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
সংবাদ দিগন্ত ||
আগামী পাঁচ দিন সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে ভারি থেকে অতি ভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঢাকা ও খুলনা বিভাগেরও কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আরও পড়ুন, স্মৃতি ফলক উন্মোচনের পর জুলাই জাদুঘরের গ্যালারি পরিদর্শনে প্রধানমন্ত্রীবুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।শুক্রবার ও শনিবারও বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে। বিশেষ করে ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।তবে আবহাওয়া অফিস জানিয়েছে, পাঁচ দিন পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে আসতে পারে।ভারি বর্ষণের সম্ভাবনার কারণে নিচু এলাকা, পাহাড়ি অঞ্চল এবং নগর এলাকায় জলাবদ্ধতা ও ভূমিধসের ঝুঁকি বিবেচনায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত