প্রিন্ট এর তারিখ : ০৪ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬
‘চ্যালেঞ্জ নয়, জনগণের প্রত্যাশা পূরণের দায়িত্ব’সংবিধান সংশোধন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী
সংবাদ দিগন্ত ||
সমঝোতার ভিত্তিতে এমন একটি সংবিধান সংশোধনী প্রণয়ন করা হবে, যা জনগণের প্রত্যাশা পূরণ করবে এবং রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারকে এগিয়ে নেবে—এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির প্রথম বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের নবযাত্রা ও রাষ্ট্র কাঠামোর বিবর্তনের প্রক্রিয়ায় যেসব গণতান্ত্রিক সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সংবিধান সংশোধনের মাধ্যমে সেগুলো অন্তর্ভুক্ত করা হবে।আরও পড়ুন, ৪ আগস্টের ইন্টারনেট নিয়ন্ত্রণ: ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বন্ধের সেই দিনতিনি বলেন, সব রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা করে একটি গ্রহণযোগ্য সংশোধনী প্রস্তাব তৈরি করা হবে।বিরোধী দলের পাঁচ সদস্যের নাম এখনো পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, তারা নাম দিলে তা গ্রহণ করা হবে এবং তাদের মতামতও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।জুলাই জাতীয় সনদের যেসব বিষয়ে রাজনৈতিক ঐকমত্য হয়েছে, সেগুলো সংশোধনী প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, লক্ষ্য একটাই—সব পক্ষের মতামতের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য, টেকসই এবং জনপ্রত্যাশার প্রতিফলন ঘটায় এমন সংবিধান সংশোধনী প্রণয়ন করা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত