প্রিন্ট এর তারিখ : ০৪ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬
নতুন গানে ন্যান্সি
সংবাদ দিগন্ত ||
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি এখন গান নিয়েই ব্যস্ত সময় পার করছেন। সিনেমা, নাটক ও অডিও গানে নিয়মিত কণ্ঠ দেওয়ার পাশাপাশি বেছে বেছে বড় শোগুলোতেও অংশ নিচ্ছেন তিনি।সম্প্রতি ‘দম’ সিনেমায় ন্যান্সির গাওয়া ‘প্রহর’ গানটি শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছে। অন্যদিকে, নিজের ইউটিউব চ্যানেলে কন্যা রোদেলার সঙ্গে গাওয়া ‘কেন’ গানটিও বেশ সাড়া ফেলেছে।এরইমধ্যে কামরুজ্জামান রোমানের ‘শিকার’ সিনেমার জন্য ‘দু’জন মিলে বাঁচবো এক জীবন’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি। এতে তার সহশিল্পী জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান। গানটির কথা লিখেছেন কবির বকুল, আর সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান।আরও পড়ুন, নেপালে অন্যরকম শিল্পাএ ছাড়া মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’-এর জন্যও একটি গান গেয়েছেন ন্যান্সি। ‘ওরে প্রিয়া প্রিয়া প্রিয়া রে’ শিরোনামের এই গানেও তার সহশিল্পী ইমরান।ন্যান্সি জানিয়েছেন, কাজের সংখ্যা খুব বেশি না হলেও তিনি যেসব গান করছেন, সেগুলো নিয়ে আশাবাদী। সামনে আরও কয়েকটি সিনেমা ও অডিও গানে কণ্ঠ দেওয়ার সম্ভাবনা রয়েছে।নতুন গানগুলো প্রকাশের পর শ্রোতাদের প্রতিক্রিয়ার দিকেই এখন তাকিয়ে আছেন ন্যান্সি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত