প্রিন্ট এর তারিখ : ০৫ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬
সচিবালয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক
সংবাদ দিগন্ত ||
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক চলছে। বৈঠকে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতিগত বিষয় ও চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা হচ্ছে।সোমবার বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বৈঠক শুরু হয়। এতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নিয়েছেন।আরও পড়ুন, ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু, ৫৫ লাখ পরিবার পাবে মাসে ৩০ কেজিবৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের নীতিগত সিদ্ধান্ত, প্রশাসনিক বিষয়, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও উন্নয়নসংক্রান্ত সিদ্ধান্ত বৈঠকে উপস্থাপন করা হতে পারে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত