প্রিন্ট এর তারিখ : ০৪ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬
জুলাই আন্দোলনের নেতৃত্ব নিয়ে জামায়াতকে কটাক্ষ : রাশেদ খাঁনে
সংবাদ দিগন্ত ||
জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব নিয়ে জামায়াতকে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।সোমবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘রক্তঝরা জুলাইয়ে নার্সদের অবদান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি বলেন, জামায়াত নিজেদের জুলাই গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড দাবি করছে, অথচ বছরের পর বছর তাদের মগবাজারের অফিসের তালা খুলতে পারেনি।তিনি অভিযোগ করেন, জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড দাবি করে জামায়াত শহীদদের সঙ্গে প্রহসন করছে।আরও পড়ুন, মালয়েশিয়ায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে এনসিপির আলোচনা সভারাশেদ খাঁন বলেন, জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা কার্যক্রমের সমন্বয় করেছিলেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং আন্দোলনের সময় চিকিৎসা ও খাদ্য বিতরণসহ বিভিন্ন কার্যক্রমের তত্ত্বাবধান করেছেন বর্তমান প্রধানমন্ত্রী।জুলাই সনদ প্রসঙ্গে তিনি দাবি করেন, বিএনপি এখনও সনদ বাস্তবায়নের দাবিতে অনড় রয়েছে এবং এ বিষয়ে অন্তর্বর্তী সরকার প্রতারণা করেছে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত