প্রিন্ট এর তারিখ : ০৪ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬
নেপালে অন্যরকম শিল্পা
সংবাদ দিগন্ত ||
বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি বরাবরই আধ্যাত্মিক মনোভাব ও ধর্মীয় অনুশীলনের জন্য পরিচিত। সম্প্রতি নেপাল সফরে গিয়ে তিনি কাঠমান্ডুর ঐতিহাসিক পাশুপতিনাথ মন্দিরে পূজা ও প্রার্থনা করেছেন।মন্দির দর্শনের সেই মুহূর্তের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন অভিনেত্রী। ছবিতে দেখা যায়, হলুদ রঙের পোশাকে মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে দুই হাত জোড় করে প্রার্থনায় মগ্ন শিল্পা শেঠি।ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘নেপাল ডায়েরিজ’। সঙ্গে উল্লেখ করেন পাশুপতিনাথ মন্দিরের নাম।আরও পড়ুন, অশালীন প্রস্তাবশিল্পার এই পোস্ট প্রকাশের পর ভক্তরা শুভকামনা ও প্রশংসায় ভরিয়ে দেন মন্তব্যের ঘর। অনেকেই তার আধ্যাত্মিক জীবনধারা এবং ঐতিহাসিক মন্দিরে প্রার্থনার মুহূর্তকে অনুপ্রেরণাদায়ক বলে মন্তব্য করেন।বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃত পাশুপতিনাথ মন্দির নেপালের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনা। প্রতিবছর দেশ-বিদেশ থেকে অসংখ্য দর্শনার্থী ও ভক্ত এই মন্দিরে পূজা ও প্রার্থনা করতে যান।শিল্পা শেঠির নেপাল সফরের এই ঝলক সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে এবং ভক্তদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত