প্রিন্ট এর তারিখ : ০৪ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬
এলপিজির নতুন দাম ঘোষণা, ১২ কেজি সিলিন্ডার কিনতে গুনতে হবে ১,৫৯৮ টাকা
সংবাদ দিগন্ত ||
গৃহস্থালিতে বহুল ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন—বিইআরসি।রোববার বিইআরসি নতুন মূল্য ঘোষণা করে জানায়, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫৯৮ টাকা।এর আগে একই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫২৮ টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে ভোক্তাদের প্রতি সিলিন্ডারে অতিরিক্ত ৭০ টাকা গুনতে হবে।আরও পড়ুন, পুঁজিবাজারে স্থিতিশীলতায় নতুন আইনবিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন মূল্য মূসকসহ রিটেইলার পর্যায়ে ভোক্তা পর্যায়ে প্রযোজ্য হবে।এই নতুন দাম রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।এলপিজির দাম বাড়ায় গৃহস্থালি ব্যয়ের ওপর নতুন চাপ তৈরি হবে বলে মনে করছেন ভোক্তারা।বিশ্ববাজার, আমদানি ব্যয় এবং জ্বালানি মূল্য সমন্বয়ের প্রেক্ষাপটে এলপিজির দাম নির্ধারণ করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত