প্রিন্ট এর তারিখ : ০৫ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬
বাসন থানার বিশেষ অভিযানে ধর্ষণ মামলার আসামিসহ ৮ জন গ্রেপ্তার
মোঃ ফরিদ হোসেন ||
গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ২০২৬ সালের ২ আগস্ট (রবিবার) বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ও অভিযোগের ভিত্তিতে মোট ৮ জন আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ধর্ষণ মামলা, মারামারি মামলা, মাদক মামলা, সিআর পরোয়ানা এবং জিএমপি অধ্যাদেশে অভিযুক্ত ব্যক্তি রয়েছেন। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল্লাহ চিশতি (৪৮)কে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মারামারি মামলার এজাহারভুক্ত আসামি আক্তার হোসেন মন্ডল ওরফে কানা আক্তার (৩৯)কে আটক করা হয়।আরও পড়ুন, খাগড়াছড়ি রামগড়ের সীমান্ত সড়কে করলিয়া প্রকল্পের উদ্যোগে বৃক্ষচারা রোপণ অভিযানবিশেষ অভিযানের সময় দুই পিস ইয়াবা ট্যাবলেটসহ সামারি ট্রায়াল মামলার আসামি বুলবুল (২২)কে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আহাদ সরদার প্রকাশ কালু (৪০)কে আটক করা হয়।এছাড়া সিআর পরোয়ানাভুক্ত আসামি মোঃ শফিকুল (৪২) ও মোঃ রাহিম (২৮)কে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে জিএমপি অধ্যাদেশে মোঃ আশিক (২৪) এবং আনোয়ার (২৮)কে আটক করা হয়।বাসন থানা পুলিশ জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।গ্রেপ্তারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত