প্রিন্ট এর তারিখ : ০৪ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬
শুটিংয়ে আহত রাশমিকা
সংবাদ দিগন্ত ||
জনপ্রিয় প্যান-ইন্ডিয়ান অভিনেত্রী রাশমিকা মান্দানা শুটিং সেটে গুরুতর আহত হয়েছেন। নতুন ছবি ‘মাইসা’র একটি গানের নাচের মহড়া দিতে গিয়ে তার হিপ এরিয়ায় গুরুতর চোট লাগে।ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, হায়দরাবাদে শুটিং চলাকালে একটি লাফ দেওয়ার দৃশ্যে দুর্ঘটনার শিকার হন রাশমিকা। এতে তার কোমর ও নিতম্বের সংযোগস্থলের পেশিতন্তু গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।চিকিৎসকরা তাকে অন্তত ছয় সপ্তাহের পূর্ণ বিশ্রামে থাকার কড়া পরামর্শ দিয়েছেন।প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, টানা শুটিং, অ্যাকশন দৃশ্য এবং নাচের মহড়ার কারণে তার শরীরে অতিরিক্ত চাপ পড়েছিল। চিকিৎসকদের মতে, এই ধরনের গভীর টেন্ডন ইনজুরি সাধারণত পেশাদার ক্রীড়াবিদদের ক্ষেত্রেই বেশি দেখা যায়।আরও পড়ুন, মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থাবর্তমানে তিনি বিশেষ পুনর্বাসন কর্মসূচির অধীনে চিকিৎসা নিচ্ছেন।রাশমিকা এই মুহূর্তে একাধিক বড় বাজেটের চলচ্চিত্র এবং বহু জাতীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডের বিজ্ঞাপনের কাজে ব্যস্ত ছিলেন। সম্প্রতি ‘মাইসা’ ছবির জন্য কোনো বডি ডাবল ছাড়াই নিজেই কঠিন অ্যাকশন দৃশ্যে অংশ নিয়েছিলেন।এই দুর্ঘটনার কারণে তার চলমান সিনেমা ও বিজ্ঞাপনের কাজের সূচিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে রাশমিকার দ্রুত সুস্থতা কামনা করছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আপাতত সব ধরনের শারীরিক পরিশ্রম থেকে দূরে থাকতে হবে তাকে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত