প্রিন্ট এর তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬
সকালেই থমকে বিমানবন্দর সড়ক, ঘণ্টার পর ঘণ্টা আটকে যানবাহন
সংবাদ দিগন্ত ||
রাজধানীর বিমানবন্দর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। কুড়িল বিশ্বরোড থেকে বনানী-কাকলি এবং মাটিকাটা ফ্লাইওভার থেকে ইসিবি চত্বর পর্যন্ত দীর্ঘ যানজটে আটকে পড়েছেন কর্মস্থলমুখী হাজারো মানুষ।রোববার সকাল সাড়ে ৮টার দিকে কুড়িল বিশ্বরোড থেকে শুরু হওয়া যানজট বনানী-কাকলি পর্যন্ত বিস্তৃত হয়। একই সময়ে মাটিকাটা ফ্লাইওভার হয়ে ইসিবি চত্বর পর্যন্ত দীর্ঘ সারিতে আটকে থাকে বাস, ব্যক্তিগত গাড়ি ও অন্যান্য যানবাহন।কুড়িল থেকে বিমানবন্দরমুখী অংশে যান চলাচল তুলনামূলক স্বাভাবিক থাকলেও এর চাপ পড়ে পেছনের সড়কগুলোতে।আরও পড়ুন, যাত্রাবাড়ীতে রাস্তা পার হতে গিয়ে প্রাণ গেল স্টিল মিস্ত্রির বনানী-কাকলি থেকে কুড়িল এবং ইসিবি চত্বর থেকে কুর্মিটোলা হাসপাতাল পর্যন্ত যান চলাচল কার্যত ধীরগতির হয়ে পড়ে।ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে চরম দুর্ভোগে পড়েন অফিসগামী যাত্রীরা।এক যাত্রী বলেন, বাসগুলো নির্ধারিত স্থানে যাত্রী ওঠানামা করালে এবং চালকেরা লেন শৃঙ্খলা মেনে চললে এমন যানজট অনেকটাই কমানো সম্ভব।সংশ্লিষ্টদের মতে, অবৈধ পার্কিং, নির্ধারিত স্টপেজের বাইরে যাত্রী ওঠানামা এবং ট্রাফিক আইন অমান্যের কারণে রাজধানীর অন্যতম ব্যস্ত এই সড়কে প্রতিদিনই এমন পরিস্থিতি তৈরি হচ্ছে।যানজট নিরসনে কার্যকর তদারকি, অবৈধ পার্কিং উচ্ছেদ এবং লেন শৃঙ্খলা নিশ্চিত করার ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত