প্রিন্ট এর তারিখ : ০১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬
জুলাই আন্দোলনের কৃতিত্ব এককভাবে দাবি করা ঠিক নয় : আতিকুর রহমান রুমন
সংবাদ দিগন্ত ||
জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘আমরা বিএনপি পরিবার’ ও বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীতে তিনি এ মন্তব্য করেন।রুমন বলেন, ফ্যাসিবাদবিরোধী জুলাই আন্দোলন কোনো ব্যক্তি বা একক দলের অর্জন নয়; এটি দেশের গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত আন্দোলনের ফল। তাই একক কৃতিত্ব দাবি করে অন্যদের অবদান খাটো করার চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।আরও পড়ুন, প্রবাসীদের জন্য বড় সুখবর, চালু হচ্ছে ডুয়েল কারেন্সি সুবিধাসহ ‘প্রবাসী কার্ড’তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে কারাবরণ করেছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন নির্বাসিত জীবন কাটিয়েছেন। তবে তারা কখনো আন্দোলনের একক কৃতিত্ব দাবি করেননি।রুমনের ভাষায়, ‘নিজেকে জাহির করার মধ্যে কোনো কৃতিত্ব নেই। বিএনপি কখনো বলেনি, তারাই একাই সব করেছে।’সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, জুলাই আন্দোলনের সময় অনেক সাংবাদিক জীবনের ঝুঁকি নিয়ে বিএনপির নেতাকর্মীদের সহায়তা করেছেন।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত