প্রিন্ট এর তারিখ : ০১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬
বগুড়ার কাহালুতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
সংবাদ দিগন্ত ||
বগুড়ার কাহালুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন।শনিবার সকাল ১০টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ প্রাণহানির ঘটনা ঘটে।দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।আরও পড়ুন, চৌমুহনী টু লক্ষ্মীপুর চার লেন উন্নয়নের আড়ালে ভয়ংকর ঝুঁকিকাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।সংঘর্ষের তীব্রতায় ট্রাক দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার কারণে সড়কটিতে যান চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হয়।পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত