প্রিন্ট এর তারিখ : ০১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬
বিশেষ অভিযানে চাঁদাবাজি ও মাদক মামলার ৩ আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ
মোঃ ফরিদ হোসেন ||
গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ৩১ জুলাই ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে চাঁদাবাজি ও মাদক মামলার ৩ জন এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, চাঁদাদাবি মামলার এজাহারনামীয় আসামি মোঃ স্বপন মিয়া (৩৫), পিতা- মান্নান শেখ, মাতা- রেজিয়া বেগম এবং মোসাঃ শাপলা (২৮), পিতা- মজিদ, মাতা- মোসাঃ মমতাজকে গ্রেফতার করা হয়। তারা বর্তমানে গাজীপুর মহানগরের বাসন থানাধীন নাওজুরি এলাকার বাবু মার্কেট সংলগ্ন ওসমান মিয়ার বাসার ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।আরও পড়ুন, বরিশালের হিজলায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু, এলাকাজুড়ে শোকএদিকে মাদক মামলার এজাহারনামীয় আসামি মোসাঃ কুলসুম আক্তার (২৬), পিতা- মোঃ মোসলেম মিয়া, মাতা- মোসাঃ জোসনা এবং স্বামী- মোঃ জুয়েল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তার স্থায়ী ঠিকানা কুড়িগ্রাম জেলার উলিপুর থানাধীন আমভদ্রপুর এলাকায় হলেও বর্তমানে তিনি বাসন থানার নাওজোড় ব্রিজের নিচে ভাসমান অবস্থায় বসবাস করতেন।বাসন থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত তিন আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত