প্রিন্ট এর তারিখ : ৩১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬
বরিশালের হিজলায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু, এলাকাজুড়ে শোক
মো : সাগর ||
গভীর শোকের সঙ্গে জানানো যাচ্ছে যে, বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়ীয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা, মরহুম ছাদের হাওলাদারের নাতি এবং মোঃ ফরিদ হাওলাদারের পুত্র মোঃ মিরাজ হাওলাদার আজ এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মরহুমের অকাল মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।আরও পড়ুন, মিঠাপুকুরে শিক্ষকের বেধড়ক মারধরে শিক্ষার্থীর হাত ভাঙার অভিযোগ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধেমহান আল্লাহ রাব্বুল আলামিন মরহুমকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করুন। আমীন।তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজন, প্রতিবেশী ও স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।স্থানীয়দের ভাষ্য, মিরাজ হাওলাদার একজন পরিচিত তরুণ ছিলেন এবং তার অকাল মৃত্যু পরিবার ও এলাকার জন্য অপূরণীয় ক্ষতি।মরহুমের জানাজা ও দাফনের বিষয়ে পারিবারিকভাবে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত