প্রিন্ট এর তারিখ : ৩১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬
আগামীকাল সড়কে শৃঙ্খলা ফেরাতে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক করল সরকার
সংবাদ দিগন্ত ||
দেশের সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামীকাল শনিবার, ১ আগস্ট থেকে সব গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করা হয়েছে। নতুন নিবন্ধন ও ফিটনেস সনদ নবায়নের ক্ষেত্রেও জিপিএস সংযুক্তির প্রমাণ দেখাতে হবে। সরকারি নির্দেশনা অনুযায়ী, ১ আগস্ট থেকে কোনো গণপরিবহনের নতুন নিবন্ধন বা ফিটনেস সনদ নবায়ন করা হবে না, যদি যানবাহনে জিপিএস ডিভাইস সংযুক্ত ও সচল না থাকে।বিআরটিএ জানিয়েছে, জিপিএস সংযোজনের প্রমাণপত্রের পাশাপাশি মোবাইল অ্যাপের মাধ্যমে এর কার্যকারিতাও প্রদর্শন করতে হবে।রাজধানীসহ দেশের বিভিন্ন সড়কে যাত্রী তোলার প্রতিযোগিতা, বেপরোয়া রেষারেষি, যেখানে-সেখানে থামা এবং লেন দখল করে দাঁড়িয়ে থাকার মতো অনিয়ম নিয়ন্ত্রণে এই উদ্যোগ নেওয়া হয়েছে।আরও পড়ুন, রাতে নিজেই গাড়ি চালিয়ে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমানবাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি জানিয়েছে, বিভিন্ন কোম্পানির গাড়িতে জিপিএস সংযোজনের কাজ চলছে। তবে ১ আগস্ট থেকেই সব যানবাহনে এটি পুরোপুরি কার্যকর করা সম্ভব হবে না।বিআরটিএ চেয়ারম্যান হাবিবুর রহমান বলেছেন, নতুন নিবন্ধনের জন্য জিপিএস সংযুক্ত অবস্থায় গাড়ি আনতে হবে এবং ফিটনেস নবায়নের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু প্রযুক্তিনির্ভর ব্যবস্থা নয়, কার্যকর তদারকি, স্বচ্ছতা, জবাবদিহি এবং পরিবহন খাতে কাঠামোগত সংস্কার নিশ্চিত না হলে প্রত্যাশিত সুফল পাওয়া কঠিন হবে।বিশ্লেষকদের মতে, জিপিএস উদ্যোগ ইতিবাচক হলেও বাস্তবায়নের সাফল্য নির্ভর করবে কঠোর নজরদারি এবং পরিবহন ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি সংস্কারের ওপর।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত