প্রিন্ট এর তারিখ : ৩১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬
শিউরে উঠলেন কাজল
সংবাদ দিগন্ত ||
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল শুটিং সেটে এক ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। একটি চলচ্চিত্রের শুটিং চলাকালে তার ব্যক্তিগত ক্যারাভানে অনুমতি ছাড়া ঢুকে পড়েন এক সহকারী পরিচালক। পুরো ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন অভিনেত্রী।সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল আগরওয়াল জানান, শুটিং শেষ করে তিনি নিজের ক্যারাভানে বিশ্রাম নিচ্ছিলেন। ঠিক সেই সময় ছবির এক সহকারী পরিচালক বিনা অনুমতিতে ক্যারাভানে প্রবেশ করেন।কাজলের ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তি ঘরে ঢুকেই নিজের শার্ট খুলে বুকে আঁকা কাজলের নামের ট্যাটু দেখান। আকস্মিক এই ঘটনায় তিনি ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়েন এবং তার হাত-পা কাঁপতে শুরু করে।আরও পড়ুন, নতুন চমক নিয়ে আঁচলঅভিনেত্রী বলেন, একজন ভক্ত তার নামে ট্যাটু করিয়েছেন এটি ব্যক্তিগতভাবে প্রশংসনীয় মনে হতে পারে। কিন্তু একজন নারী যখন একা থাকেন, তখন তার ব্যক্তিগত কক্ষে অনুমতি ছাড়া প্রবেশ করা সম্পূর্ণ অনুচিত ও নীতিবিরুদ্ধ।তিনি আরও জানান, ওই ব্যক্তিকে সতর্ক করে বলা হয় যে, এমন আচরণের জন্য তার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হতে পারে। পরে তাকে ক্যারাভান থেকে বের করে দেওয়া হয়।এই ঘটনার মাধ্যমে শুটিং সেটে শিল্পীদের ব্যক্তিগত নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।বিনোদন অঙ্গনের সংশ্লিষ্টদের মতে, তারকাদের নিরাপত্তা নিশ্চিত করতে শুটিং সেটে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং ব্যক্তিগত গোপনীয়তার সুরক্ষা জরুরি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত