প্রিন্ট এর তারিখ : ৩১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬
ডিএসসিসির ৪ হাজার ৪ কোটি টাকার বাজেট ঘোষণা, কর না বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির পরিকল্পনা
সংবাদ দিগন্ত ||
চলতি ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৪ হাজার ৪ কোটি ৬০ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-ডিএসসিসি। বৃহস্পতিবার নগর ভবনের অডিটরিয়ামে এই বাজেট ঘোষণা করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।ঘোষিত বাজেট অনুযায়ী, প্রারম্ভিক স্থিতিসহ মোট প্রাপ্তির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪০০৪.৬০ কোটি টাকা। এর মধ্যে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১৮১৫.৭৪ কোটি টাকা এবং উন্নয়ন বাবদ আয় ধরা হয়েছে ১৪৫৭.৯৩ কোটি টাকা।ব্যয়ের ক্ষেত্রে পরিচালন ও মূলধন ব্যয়, উন্নয়ন ব্যয় এবং সমাপনী স্থিতিসহ মোট বরাদ্দ রাখা হয়েছে ৪০০৪.৬০ কোটি টাকা। এর মধ্যে উন্নয়ন ব্যয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১৯০৪.৪২ কোটি টাকা।আরও পড়ুন, শাপলা চত্বর মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী কারাগারে, ট্রাইব্যুনালের নির্দেশডিএসসিসি প্রশাসক বলেন, অতিরিক্ত করারোপ বা করহার বৃদ্ধি না করে বরং নতুন নতুন রাজস্ব খাত সৃষ্টি এবং অপ্রয়োজনীয় ব্যয় সংকোচনের মাধ্যমে একটি বাস্তবায়নযোগ্য বাজেট প্রণয়ন করা হয়েছে।তিনি জানান, অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু নিয়ন্ত্রণ, পরিবেশদূষণ রোধ, সড়ক ও ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ‘ক্লিন সিটি-গ্রিন সিটি’ বাস্তবায়নের লক্ষ্য নিয়ে এ বাজেট প্রণয়ন করা হয়েছে।প্রশাসক আরও বলেন, এই বাজেট শুধু আয়-ব্যয়ের হিসাব নয়, বরং নাগরিকদের আস্থার প্রতিফলন। প্রতিটি টাকা সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতার সঙ্গে ব্যয় করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত