প্রিন্ট এর তারিখ : ৩১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬
নতুন চমক চামেলি’তে বাঁধন
সংবাদ দিগন্ত ||
রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিতব্য সিনেমা ‘গুলশানের চামেলি’তে যুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন।এর আগে ছবিটির কেন্দ্রীয় চরিত্রে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারের অভিনয়ের বিষয়টি নিশ্চিত করা হয়েছিল। এই ছবির মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে ‘পাখি’ খ্যাত এই টালিউড তারকার।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিনেমাটিতে বাঁধনকে একজন আইনজীবীর চরিত্রে দেখা যাবে। তবে এ বিষয়ে এখনই আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি নির্মাতা মোহাম্মদ ইকবাল কিংবা অভিনেত্রী বাঁধন।আরও পড়ুন, নতুন গুঞ্জন দীপিকারনির্মাতা জানিয়েছেন, আগামী ১ আগস্ট ছবিটির মহরত অনুষ্ঠিত হবে। সেদিনই শিল্পীদের পূর্ণাঙ্গ তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া মধুমিতা বাংলাদেশেও পরিচিত মুখ। এর আগে তিনি একটি বাংলাদেশি নাটকে অভিনয় করলেও এবারই প্রথম বাংলাদেশি সিনেমায় কাজ করতে যাচ্ছেন।নির্মাতা জানান, বর্তমানে ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে এবং চলতি বছরই শুটিং শুরু হবে।‘গুলশানের চামেলি’র গল্প আবর্তিত হয়েছে একজন যৌনকর্মীকে ঘিরে, যিনি কোনো অপরাধ না করেও ক্ষমতার নির্মম খেলায় বারবার শিকার হন। আগামী বছরের কোনো এক ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত