প্রিন্ট এর তারিখ : ৩১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬
গুলশান থেকে গ্রেফতার লতিফ সিদ্দিকী, আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির
সংবাদ দিগন্ত ||
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ২০১৩ সালের ৫ মে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে।বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, ডিবি। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী তাকে আদালতে হাজির করা হবে।এর আগে গত সোমবার ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ।আরও পড়ুন, জনস্বার্থে উন্নয়ন প্রকল্প, জনপ্রিয়তার নয়: মির্জা ফখরুলবিচারিক প্যানেল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয়।একই সঙ্গে পলাতক ৩১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ওই তালিকায় ছিলেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। এছাড়া বিভিন্ন মামলায় কারাগারে থাকা ১০ আসামিকে এই মামলায় ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে।চিফ প্রসিকিউটর জানিয়েছেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর অভিযোগ গঠন করে বিচারকাজ শুরু হবে।এখন নজর থাকবে ট্রাইব্যুনালে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ কী হয় এবং শাপলা চত্বরের আলোচিত এই মামলার বিচার কোন পর্যায়ে এগোয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত