প্রিন্ট এর তারিখ : ৩১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬
ইসরায়েল যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীনের ক্ষেপণাস্ত্র কিনছে ইরান
সংবাদ দিগন্ত ||
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই নিজেদের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করতে চীনের কাছ থেকে কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র বা ম্যানপ্যাডস কেনার উদ্যোগ নিয়েছে ইরান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এসব ক্ষেপণাস্ত্রের প্রথম চালান তেহরানে পৌঁছাতে পারে।রয়টার্সের দাবি, প্রায় ৬০ থেকে ৭০ মিলিয়ন ডলারের এই চুক্তির আওতায় ইরান মোট ৩০০ থেকে ৪০০টি চীনা ম্যানপ্যাড সংগ্রহের পরিকল্পনা করছে। চুক্তিতে কিউডব্লিউ-১২ এবং এফএন-১৬ মডেলের ইনফ্রারেড-নির্দেশিত ক্ষেপণাস্ত্র থাকার কথা বলা হয়েছে, যা নিচু দিয়ে উড়ন্ত যুদ্ধবিমান, হেলিকপ্টার ও ড্রোন ভূপাতিত করতে সক্ষম।আরও পড়ুন. নিট আন্দোলনে গ্রেপ্তার শিক্ষার্থীদের মামলা প্রত্যাহারের পথে পশ্চিমবঙ্গপ্রতিবেদন অনুযায়ী, হংকংভিত্তিক একটি প্রতিষ্ঠানের মাধ্যমে চুক্তিটি সম্পন্ন হয়েছে বলে তিনটি সূত্র জানিয়েছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।অন্যদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় রয়টার্সের এই প্রতিবেদনকে "সম্পূর্ণ ভিত্তিহীন" বলে দাবি করেছে। একইভাবে পাকিস্তানের সামরিক বাহিনীও চীন থেকে ইরানে অস্ত্র সরবরাহে পাকিস্তানের সম্পৃক্ততার খবরকে "মনগড়া ও মিথ্যা" বলে প্রত্যাখ্যান করেছে।রয়টার্স বলছে, সাম্প্রতিক হামলায় নিজেদের সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় দুর্বলতা সামনে আসার পরই আকাশ প্রতিরক্ষা জোরদারে এই উদ্যোগ নিয়েছে তেহরান। তবে সরবরাহের সময়সূচি ও চূড়ান্ত পরিমাণ এখনো পরিবর্তন হতে পারে বলেও সূত্রগুলো জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত