প্রিন্ট এর তারিখ : ৩১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬
বগুড়ায় ১০০ বোতল ইস্কাফসহ ২ জন মহিলা মাদক কারবারী গ্রেফতার
মাসুদ রানা ||
গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, বগুড়া টু ঢাকা, গাবতলীগামী যাত্রীবাহি বাসযোগে ২ জন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে বহন করিয়া আসিতেছে। উক্ত তথ্যের ভিত্তিতে সিপিএসসি বগুড়া, র্যাব-১২ এর একটি চৌকষ আভিযানিক দল আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০ টার সময় বগুড়া মহানগরের ঠনঠনিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন ঠনঠনিয়া ঈদগাহ মাঠের প্রধান গেটের সামনে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ধৃত অভিযুক্ত আসামী ১নং মোছাঃ রুবিনা বেগম (৫১), পিতা-মৃত দিলবার হক, স্বামী-মোঃ জাইদুল ইসলাম, সাং-উত্তর গোপালপুর, আরও পড়ুন, স্বামী হত্যা মামলায় দ্বিতীয় স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড, ৬ বছর পর আদালতের রায়থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট। ২ নং।মোছাঃ শিল্পী (৩৫), পিতা মোহাম্মদ আলী ব্যাপারী, স্বামী মোঃ হারুন রশীদ, সাং উত্তর গোপালপুর, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাটদ্বয়কে অভিনব কায়দায় মাদক পরিবহন কালে ১০০ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য ইস্কাফসহ আটক করতে সক্ষম হয় এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ১টি বাটন মোবাইল সিমসহ ও নগদ ২৫০০/- টাকা জব্দ করা হয়। আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত