প্রিন্ট এর তারিখ : ৩১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬
হিজলায় কঠোর নিরাপত্তায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে পরীক্ষা অনুষ্ঠিত
জাহিদ হাসান ||
বরিশালের হিজলা উপজেলায় অত্যন্ত কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। (২৮-০৭-২৬) মঙ্গলবার বিকেল ৩ টা বাজে উপজেলা প্রশাসনের সার্বিক পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনায় কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা কার্যক্রম সম্পন্ন হয়। পুরো পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হিজলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব ইলিয়াস সিকদার।আরও পড়ুন, মাধবদীতে ডাকাতির রাতে গৃহকর্তা হত্যা ৭ ডাকাত গ্রেফতারসরেজমিনে জানা যায়, পরীক্ষা কেন্দ্রে যে কোনো ধরনের অসদুপায় অবলম্বন ও শৃঙ্খলা ভঙ্গ রোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। ইউএনও জনাব ইলিয়াস সিকদার নিজে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং স্বচ্ছতা নিশ্চিত করতে দায়িত্বে নিয়োজিত সকলকে নির্দেশনা দেন।এ বিষয়ে ইউএনও জনাব ইলিয়াস সিকদার জানান, ফ্যামিলি কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি উদ্যোগ। যোগ্য ও দক্ষ জনবল বাছাইয়ের লক্ষ্যে সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বচ্ছতার সাথে এই পরীক্ষা গ্রহণ করা হয়েছে।পরীক্ষার পরিবেশ ও প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত