প্রিন্ট এর তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬
নিট আন্দোলনে গ্রেপ্তার শিক্ষার্থীদের মামলা প্রত্যাহারের পথে পশ্চিমবঙ্গ
সংবাদ দিগন্ত ||
নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এর আগে বিহার ও আসামও আন্দোলনকারীদের বিরুদ্ধে নেওয়া আইনি পদক্ষেপ শিথিল করার ঘোষণা দেয়।সরকারি সূত্রে জানা গেছে, প্রকৃত ছাত্র আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলাগুলো প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে সাংবাদিকদের ওপর হামলা এবং সহিংসতার অভিযোগে দায়ের হওয়া মামলাগুলোর তদন্ত ও বিচারিক প্রক্রিয়া চলবে।আরও পড়ুন. ‘ইসরায়েলের জন্য আমেরিকাকে দুর্বল করা হয়েছে’ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধেযদিও সংশ্লিষ্টদের আটক না রাখার সিদ্ধান্তের কথাও জানানো হয়েছে।এদিকে আন্দোলনকারী সংগঠন ককরোচ জনতা পার্টি বা সিজেপি দাবি করেছে, কেন্দ্রের প্রতিনিধিরা আগেই আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং আটক ব্যক্তিদের মুক্তির আশ্বাস দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী চাপ অব্যাহত রাখার ঘোষণা দেয় সংগঠনটি।সিজেপির হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যেই প্রথমে বিহার সরকার আটক ব্যক্তিদের মুক্তির উদ্যোগের কথা জানায়। পরে আসাম সরকার পাঁচটি মামলায় আটক ১৩ জনকে মুক্তির ঘোষণা দেয়। এরপর একই পথে এগোতে শুরু করে পশ্চিমবঙ্গও।অন্যদিকে, কলকাতার ধর্মতলায় বিক্ষোভ ঘিরে সংঘর্ষের ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন, পরিকল্পিতভাবে বাইরে থেকে লোক এনে পরিস্থিতি অস্থির করা হয়েছিল। পুলিশ ইতোমধ্যে অন্তত ৭০ জনকে শনাক্ত করেছে, যাদের সঙ্গে ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই বলে সরকারের দাবি।পর্যবেক্ষকদের মতে, টানা আন্দোলনের পর পরপর তিন রাজ্যের এই সিদ্ধান্ত নিট আন্দোলনের রাজনৈতিক প্রভাবকে নতুন মাত্রা দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত