প্রিন্ট এর তারিখ : ২৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬
আগামী সপ্তাহেই কমতে পারে গ্যাস সংকট, দুঃখ প্রকাশ জ্বালানি প্রতিমন্ত্রীর
সংবাদ দিগন্ত ||
দেশে চলমান গ্যাস সংকট আগামী সপ্তাহ থেকে কিছুটা কমতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি সংকটের কারণে সাধারণ মানুষের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে বলেছেন, একটি বেসরকারি প্রতিষ্ঠানের ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ)-এ কারিগরি ত্রুটির কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী জানান, গত সপ্তাহ থেকে শুরু হওয়া গ্যাস সংকট সময়ের সঙ্গে আরও তীব্র হয়েছে। বর্তমানে দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট হলেও সরবরাহ করা যাচ্ছে মাত্র ২ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট।তিনি বলেন, দেশীয় গ্যাসক্ষেত্রগুলো থেকে প্রতিদিন ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৬৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদিত হচ্ছে। বাকি চাহিদা পূরণে আমদানিকৃত এলএনজির ওপর নির্ভর করতে হয়। তবে এক্সিলারেট এনার্জির একটি এফএসআরইউতে বড় ধরনের কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটেছে।প্রতিমন্ত্রী জানান, প্রাথমিকভাবে ২৪ ঘণ্টার মধ্যে সমস্যার সমাধানের আশা করা হলেও পরে দেখা যায়, আরও পড়ুন, টুথপেস্টে ‘ক্ষতিকর’ মাইক্রোপ্লাস্টিক! তদন্ত চেয়ে হাইকোর্টে রিটত্রুটিটি জটিল। ফলে যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাত থেকে বিশেষজ্ঞ এনে মেরামত কার্যক্রম চালানো হচ্ছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, এফএসআরইউটির বয়লারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।তিনি বলেন, সরকারের সঙ্গে এক্সিলারেট এনার্জির নিয়মিত সমন্বয় চলছে। আশা করা হচ্ছে, আগামী সপ্তাহে গ্যাস সরবরাহ প্রায় ৫০ শতাংশ পর্যন্ত স্বাভাবিক হবে এবং পরবর্তী সপ্তাহে পূর্ণ সক্ষমতায় সরবরাহ পুনরুদ্ধার করা সম্ভব হবে।গ্যাস সংকট মোকাবিলায় সরকারের বিকল্প উদ্যোগের কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি জানান, ভোলার উদ্বৃত্ত গ্যাস বিদ্যুৎকেন্দ্র ও শিল্পকারখানায় সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি একটি চীনা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে এবং মালয়েশিয়া থেকে আইএসও ট্যাংকের মাধ্যমে এলএনজি আমদানির পরিকল্পনাও এগিয়ে নেওয়া হচ্ছে।অনিন্দ্য ইসলাম অমিত বলেন, স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা চলছে। একই সঙ্গে তিনি দাবি করেন, অতীতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও বিনিয়োগের ঘাটতির কারণে বর্তমান সংকট আরও প্রকট হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত