প্রিন্ট এর তারিখ : ২৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬
গ্যাস সংকটের মধ্যেই ৩০ জুলাইয়ের সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি স্থগিত
সংবাদ দিগন্ত ||
দেশজুড়ে গ্যাস সংকটের মধ্যে স্বস্তির খবর। আগামী ৩০ জুলাই সারা দেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা প্রত্যাহার করেছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।রাজধানীর বিজয়নগরের আকরাম টাওয়ারে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা জানান, নির্ধারিত দিনে দেশের সব সিএনজি ফিলিং স্টেশন খোলা থাকবে এবং স্বাভাবিকভাবে জ্বালানি বিক্রি চলবে।এর আগে কমিশন বৃদ্ধি ও অন্যান্য দাবিতে ৩০ জুলাই সারা দেশে সিএনজি স্টেশন বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল। আরও পড়ুন, গভীর নিম্নচাপে উত্তাল সাগর, ৩ নম্বর সতর্ক সংকেত বহালতবে চলমান গ্যাস সংকট ও জনভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে আপাতত কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তবে দাবি থেকে সরে আসেনি মালিক সমিতি। তারা সরকারকে আগামী ২২ আগস্ট পর্যন্ত সময় দিয়েছে। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ২৩ আগস্ট থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।সংগঠনটির চার দফা দাবির মধ্যে রয়েছে— প্রতি ঘনমিটার সিএনজি বিক্রিতে কমিশন ৮ টাকা থেকে বাড়িয়ে ১৩ টাকা ৯৬ পয়সা নির্ধারণ, জ্বালানির দাম বাড়লে স্বয়ংক্রিয় কমিশন সমন্বয়, অতিরিক্ত জামানত নেওয়ার প্রথা বাতিল এবং বিভিন্ন সরকারি সংস্থার লাইসেন্স ও নবায়ন ফি যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত