প্রিন্ট এর তারিখ : ২৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬
'বিএনপিকে ফ্যাসিবাদ বলার আগে গঠনতন্ত্র পড়ুন' জামায়াতকে ফখরুলের বার্তা
সংবাদ দিগন্ত ||
বিএনপিকে ফ্যাসিবাদের দল বলা অজ্ঞতার পরিচয় বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে জামায়াতে ইসলামীর আমিরকে বিএনপির গঠনতন্ত্র পড়ে দেখার আহ্বান জানিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, দলটি আদৌ গণতান্ত্রিক কি না।সোমবার (২৭ জুলাই) রংপুরে দুই দিনের সফরে পল্লী উন্নয়ন একাডেমির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব মন্তব্য করেন বিএনপি মহাসচিব।মির্জা ফখরুল বলেন, যারা বিএনপিকে ফ্যাসিবাদের দল বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে। তিনি জামায়াতের আমিরকে দলের গঠনতন্ত্র পড়ে দেখার আহ্বান জানান এবং বলেন,আরও পড়ুন, ১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল একটি দল গণতান্ত্রিক কি না, সেটিও জনগণের সামনে স্পষ্ট হওয়া প্রয়োজন।রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি পদে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে বিএনপির স্থায়ী কমিটিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তিনি জানান, চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে নির্বাচন হতে পারে। প্রার্থীদের যোগ্যতার বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।এ সময় কৃষি খাতে সুদমুক্ত ঋণ, বিনিয়োগ বৃদ্ধি এবং বাণিজ্যিক কৃষি অর্থনীতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বিএনপি মহাসচিব।পরে তিনি রংপুরে পল্লী উন্নয়ন মেলা পরিদর্শনসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত