প্রিন্ট এর তারিখ : ২৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬
খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে গোলাগুলি, বিদেশি পিস্তল-গোলাবারুদ উদ্ধার
অজয় সেন ত্রিপুরা ||
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিজিবির বিশেষ অভিযানে সশস্ত্র চোরাকারবারীদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে।এ সময় ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি, গোলাবারুদ, ভারতীয় মুদ্রাসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি)। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।২৭ জুলাই (সোমবার) বিজিবি সূত্রে জানা গেছে, রাত প্রায় ৩টার দিকে যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেনের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা উপজেলার ২ নম্বর তবলছড়ি ইউনিয়নের দেওয়ানবাড়ি বিওপির অধীন সিংহপাড়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।আরও পড়ুন, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের উদ্যোগে অসহায় ৩০ পরিবারে ত্রাণ বিতরণঅভিযান চলাকালে বিজিবির টহল দল সশস্ত্র চোরাকারবারীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি, ১৪ রাউন্ড পিস্তলের গুলি, ৩ রাউন্ড কার্তুজ, ১ হাজার ৬০০ ভারতীয় রুপি এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।উদ্ধারকৃত অস্ত্র ও মালামাল নিয়ে ক্যাম্পে ফেরার পথে সশস্ত্র চোরাকারবারীরা সেগুলো ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে বিজিবির টহল দলকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। প্রায় ৮ থেকে ১০ মিনিট থেমে থেমে গোলাগুলির একপর্যায়ে চোরাকারবারীরা সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।বিজিবি জানায়, গোলাগুলির ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আত্মরক্ষার্থে বিজিবির সদস্যরা মোট ১৭ রাউন্ড গুলি ছোড়েন। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত